বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাবাঁশখালীর প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বারের মৃত্যুতে সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলের শোক

বাঁশখালীর প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বারের মৃত্যুতে সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহলের শোক

মোহাম্মদ ফখরুল ইসলাম, নিজস্ব প্রতিনিধি বাঁশখালী

বাঁশখালীর প্রবীণ সাংবাদিক,দৈনিক সংগ্রাম ও দৈনিক দিনকাল পত্রিকার সাবেক বাঁশখালী প্রতিনিধি এবং সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল জব্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাঁশখালীর সাংবাদিক সমাজসহ বিভিন্ন মহল।

শোকবার্তায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, মোহাম্মদ আবদুল জব্বার ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল সংবাদকর্মী। সাংবাদিকতা পেশায় তাঁর অবদান বাঁশখালীর গণমাধ্যম অঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে বাঁশখালীর সাংবাদিক সমাজ একজন অভিজ্ঞ ও গুণী মানুষকে হারাল।

উল্লেখ্য, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আবদুল জব্বার রবিবার (২৫ জানুয়ারি) রাত ৮টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই কন্যাসন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিটে মরহুমের বাড়ি সংলগ্ন মাঠে জানাযার নামাজ শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments