বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাবাঁশখালীর প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার গুরুতর অসুস্থ, সবার কাছে দোয়া ও ক্ষমা...

বাঁশখালীর প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বার গুরুতর অসুস্থ, সবার কাছে দোয়া ও ক্ষমা চাইলেন

মোহাম্মদ ফখরুল ইসলাম (নিজস্ব প্রতিনিধি বাঁশখালী)

​চট্টগ্রাম বাঁশখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক বাঁশখালীর প্রবীণ সাংবাদিক আবদুল জব্বার দুরারোগ্যে আক্রান্ত হয়ে শারীরিকভাবে একেবারে দুর্বল হয়ে অক্ষম হয়ে গেছে।

।দীর্ঘ দিন ধরে তিনি কঠিন রোগে ভুগছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল ও বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নেওয়ার পরও তাঁর শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বর্তমানে তিনি নিজ বাড়িতেই রয়েছেন।

উল্লেখ্য যে,​সাংবাদিক আবদুল জব্বার দীর্ঘ সময় ধরে দৈনিক দিনকাল ও দৈনিক সংগ্রাম পত্রিকা সহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় বাঁশখালী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ​জীবনের এই কঠিন সময়ে এসে তিনি সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীসহ সবার কাছে দোয়া চেয়েছেন। একইসঙ্গে তার দীর্ঘ চলার পথে যদি কারো মনে তিনি কোনোভাবে কষ্ট দিয়ে থাকেন, তার জন্য তিনি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেছেন, জীবনের চলার পথে যদি কোনো ভুল হয়ে থাকে, তবে যেন সবাই তাকে ক্ষমা করে দেন এবং তার দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন।

দৈনিক প্রথম বাংলা পত্রিকার বাঁশখালী উপজেলা প্রতিনিধি সাংবাদিক ফখরুল ইসলাম, বাঁশখালীর এ প্রবীণ সাংবাদিক আব্দুল জব্বারের জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments