বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাবাঁশখালীর গন্ডামারাতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ

বাঁশখালীর গন্ডামারাতে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ

 মোঃ ফখরুল ইসলাম (নিজস্ব প্রতিনিধি বাঁশখালী) 

চট্টগ্রামের বাঁশখালীর গন্ডামারাতে স্বামীর বিরুদ্ধে সাকি আকতার নামে স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহত স্ত্রীর নাম সাকি আক্তার (২৪)।

৪মে রবিবার দিবাগত রাতে উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৪নং ওয়ার্ড পশ্চিম বড়ঘোনা বেড়িবাঁধ সংলগ্ন আনচার মেম্বারের বাড়ির পাশে নিহত সাকি আক্তারের শ্বশুর বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

জানা যায়, গত ৩ বছর আগে সাকি আক্তারের সাথে সিএনজি ড্রাইভার আজগর হোসাইনের বিবাহ হয়েছে। তাদের ১৮ মাস বয়সী একটা কন্যা সন্তানও রয়েছে। তবে তাদের সংসারে প্রতিনিয়ত অভাব অনটন লেগেই থাকতো। স্বামী আজগর হোসাইন কখনো সাগরে যায় মাছ মারতে, আবার কখনো এলাকায় দিন মজুরের কাজ করতো। সর্বশেষ তিনি কিস্তিতে একটা সিএনজি নিয়ে বর্তমানে জীবিকা নির্বাহ করে আসছিল।

সাকি আক্তারের পরিবারের অভিযোগ,  সাকিকে গলা টিপে হত্যা করেছে তার স্বামী। সে লাশ মেডিক্যালে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয় বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর কর্তব্যরত ডা. হামিদ সাকি আক্তারকে মৃত ঘোষণা করেন।

এই ব্যাপারে, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, মৃত্যুর বিষয়ে সন্দেহ থাকায় আমরা মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট প্রাপ্তির পরে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments