বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাবাঁশখালীতে মাদকাসক্ত তপন রুদ্র নামক হিন্দু ছেলের হাতে পিতা খুন

বাঁশখালীতে মাদকাসক্ত তপন রুদ্র নামক হিন্দু ছেলের হাতে পিতা খুন

মোহাম্মদ ফখরুল ইসলাম (নিজস্ব প্রতিনিধি বাঁশখালী)

চট্টগ্রাম বাঁশখালী চাম্বলে মাদকাসক্ত ছেলের হাতে দুলাল রুদ্র (৫৫) নামের এক

ব্যক্তি খুন হয়েছেন। মাদক কেনার জন্য টাকা না দেওয়ায় পুত্র তপন রুদ্র (২৫) দা দিয়ে কুপিয়ে পিতা কে হত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। 

জানা যায় যে,গত মঙ্গলবার (৫ আগস্ট ২৫) সন্ধ্যায় বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল রুদ্রপাড়ায় এ ঘটনা ঘটে।

 স্থানীয় সুত্রে জানা গেছে যে, তপন রুদ্র  চাম্বল মিয়ার দোকান এলাকায় একটি সেলুনে কাজ করত। পরে কাজ ছেড়ে বেকার হয়ে যায়।এবং মাদকাসক্ত হয়ে বেপরোয়া হয়ে উঠে। পরিবারে নেমে আসে অশান্তি ও অভাব অনটন।

মঙ্গলবার সন্ধ্যায় বাবা দুলাল রুদ্রের কাছে টাকা চান তপন। দুলাল রুদ্র টাকা দিতে রাজি না হলে বাবা–ছেলের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে তপন দা দিয়ে এলোপাতাড়ি তার বাবাকে কোপাতে থাকেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুলালকে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকেরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বাঁশখালী থানার (ওসি মহোদয়)মোঃ সাইফুল ইসলাম, সেকেন্ড অফিসার মোঃ আরিফ হোসেন জানান যে, ‘পিতাকে হত্যার ঘটনায় তপন রুদ্রকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে দিয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments