বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাবাঁশখালীতে বিনামূল্যে মৌসুমী আউশ বীজ ও রসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে

বাঁশখালীতে বিনামূল্যে মৌসুমী আউশ বীজ ও রসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে

মোহাম্মদ ফখরুল ইসলাম (নিজস্ব প্রতিনিধি বাঁশখালী চট্টগ্রাম) 

মের বাঁশখালী উপজেলাতে ২০২৫-২০২৬ অর্থবছরের মৌসুমি আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনা কর্মসূচির আওতায় মৌসুমি আউশ বীজ ও রসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

আজ ৩০শে এপ্রিল ২০২৪ বুধবার বেলা ১২টায় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় বিনামূল্যে আউশ বীজ ও রসায়নিক সার বিতরণের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন,বাঁশখালী উপজেলা কৃষি অফিসার জনাব মোঃ আবু ছালেক।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জামশেদুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ তৌসিব উদ্দিন, উদ্ভিদ কর্মকর্তা মোঃ কাইছার উদ্দিন প্রমুখ। 
উক্ত অনুষ্ঠানে বাঁশখালীর বিভিন্ন এলাকা হতে আসা অসংখ্য কৃষক শ্রমিক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন। 
উপজেলা কৃষি অফিসার জানান যে,২০২৫-২০২৬ অর্থ বছরে বাঁশখালীতে প্রায় ১৮০০জন কৃষককে জনপ্রতি ৫কেজি বীজ,১০কেজি ডিএপি,১০কেজি এমওপি সার বিতরণ করা হবে। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments