বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাবাঁশখালীতে বনবিভাগের সংরক্ষিত সরকারি জায়গায় অবৈধভাবে নির্মাণিত বাড়ি ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন

বাঁশখালীতে বনবিভাগের সংরক্ষিত সরকারি জায়গায় অবৈধভাবে নির্মাণিত বাড়ি ভেঙে গুড়িয়ে দিল প্রশাসন

মোহাম্মদ ফখরুল ইসলাম (নিজস্ব প্রতিনিধি বাঁশখালী উপজেলা)

বৃহস্পতিবার (৮ জানুয়ারী)দুপুর ১২ টায় বাঁশখালী উপজেলার পুঁইছুড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের বশিরা বাড়ী ফরেস্ট এলাকায় সরকারি বন বিভাগের জায়গায় গড়ে ওঠা বাড়িতে অভিযান পরিচালনা করেন, অভিযানে অবৈধ ভাবে গড়ে ওঠা বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারি বন বিভাগের জায়গা উদ্ধার করা হয়।

উচ্ছেদ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওমর সানি আকন,

বাঁশখালীতে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য,বাঁশখালী থানা পুলিশ, চাম্বল , নাপোড়া ও পুঁইছুড়ি ফরেস্ট অফিসার ও জলদী রেঞ্জের কর্মকর্তা আনিসুজ্জামান শেখ সহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো: ওমর সানি আকন বলেন, বাঁশখালী উপজেলার ১১নং পুঁইছুড়ি ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে বশিরা বাড়ী ফরেস্ট এলাকায় প্রায় ১০০ শতাংশ সরকারী বনের জায়গা অবৈধ ভাবে দখল করে বাড়ি নির্মাণ করেছিল ওই এলাকার এক ব্যক্তি।

তিনি আরও বলেন, তখন তাদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য ৭ বার বাঁধা প্রদান করা হলেও বাড়িটি সরিয়ে নেননি। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ভাবে গড়ে তোলা বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারি বনের জায়গা উদ্ধার করা হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।

 অনুসন্ধানে জানা যায়, পাকা দালানটি নির্মাণ করছেন আব্দুল মান্নান নামের এক ব্যক্তি। তবে সংরক্ষিত বনের ওই জায়গাটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে আছেন আব্দুল মান্নানের স্ত্রী রোকেয়া বেগমের বাবা আব্দুল হাকিম।

জলদী বন্যপ্রাণী অভয়ারণ্যে রেঞ্জ এর এক কর্মকর্তা বলেন, বন বিভাগের সংরক্ষিত বন ভূমি ২.৫ খানি বা ৫০ গন্ডা জায়গা দখল করে বাড়ির নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। তখন তাদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য একে একে ৭ বার বাঁধা দিয়েছি এবং মামলা ও দিয়েছি । কিন্তু তারা গায়ের জোরে কাজ চালিয়ে যাচ্ছে। তাই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধ ভাবে গড়ে তোলা বাড়িটি ভেঙে গুঁড়িয়ে দিয়ে সরকারি বনের জায়গা উদ্ধার করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments