বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাবাঁশখালীতে পৃথক অভিযানে নাশকতা মামলার আসামি ও চোরাই সিএনজিসহ দুজন আটক 

বাঁশখালীতে পৃথক অভিযানে নাশকতা মামলার আসামি ও চোরাই সিএনজিসহ দুজন আটক 

মোঃ ফখরুল ইসলাম( নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম বাঁশখালী)
চট্টগ্রাম জেলার পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুর নির্দেশনায় এবং বাঁশখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলামের তত্ত্বাবধানে পৃথক দুটি অভিযানে নাশকতা মামলার এক আসামি ও চোরাই সিএনজিসহ এক চোরকে গ্রেফতার করা হয়েছে।
২৬ এপ্রিল ২০২৫ তারিখ দুপুর অনুমান ১২:৩০টার দিকে বাঁশখালী থানাধীন সাধনপুর এলাকা থেকে এসআই (নিঃ) সাখাওয়াত হুসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে নাশকতা মামলার পলাতক আসামি স্থানীয় ইউপি সদস্য  শওকত আলী (৫৭), পিতা-মৃত আন্নর আলী, মাতা-ফাতেমা বেগম, সাং-পশ্চিম সাধনপুর, সফর আলী মুন্সির বাড়ি, ৭নং ওয়ার্ড, ২নং সাধনপুর ইউনিয়ন, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করেন।
একইদিন রাত আনুমানিক ২:০০টা থেকে ২:৩০টার মধ্যে বাঁশখালী থানাধীন কাথরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের চুনতি বাজারস্থ আজিজ আহম্মেদ কলঘর থেকে চুরি হওয়া একটি সিএনজিসহ আবুল কাশেম ওরফে জামাই কাশেম (৫২), পিতা-নুরুল আলম, মাতা-আনোয়ারা বেগম, সাং-পশ্চিম কাথরিয়া, ৫নং ওয়ার্ড, কাথরিয়া ইউনিয়ন, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রামকে আনোয়ারা থানা পুলিশের সহায়তায় এসআই (নিঃ) গৌর চন্দ্র সাহা গ্রেফতার করেন।
পুলিশের এই সফল অভিযানে এলাকার জনসাধারণের মাঝে সন্তোষ প্রকাশ পেয়েছে। বাঁশখালী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments