বাড়িচট্টগ্রাম বিভাগচট্টগ্রাম জেলাবাঁশখালীতে ইসলামী আন্দোলনের প্রার্থীর সমর্থনে ওলামা মশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

বাঁশখালীতে ইসলামী আন্দোলনের প্রার্থীর সমর্থনে ওলামা মশায়েখ সম্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ ফখরুল ইসলাম,বাঁশখালী (চট্টগ্রাম)নিজস্ব প্রতিনিধিঃ

চট্টগ্রাম-১৬ বাঁশখালী সংসদীয় আসনে ইসলামী আন্দোলন এর মনোনীত প্রার্থী হাফেজ মাওলানা রুহুল্লাহ তালুকদারের সমর্থনে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত 

আজ সোমবার (২ফেব্রুয়ারী)  বিকেলে বাঁশখালীর মিয়ারবাজারে সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

চাম্বল মাদরাসার সহকারী পরিচালক মাওলানা ফুজাইল বিন আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, চাম্বল বড় মাদ্রাসার পরিচালক সর্বজন শ্রদ্ধেয় আলেম পীরে কামেল আল্লামা শাহ আবদুল জলিল সাহেব হুজুর।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামেয়া দারুল মা আরিফ আল ইসলামিয়ার সিনিয়র মুহাদ্দিস ও জামেয়া বায়তুল করিমের পরিচালক মাওলানা হাফেজ ফরিদ আহমদ আনসারী, বাঁশখালী আসনে ইসলামী আন্দোলন মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদার, বিশিষ্ট ওয়ায়েজ ও বক্তা মাওলানা মুফতি সাঈদুল ইসলাম, মাওলানা মুফতি হেলাল উদ্দিন, 

দারুল কারীম মাদরাসার পরিচালক ও ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী।

ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা ছগির আহমদ চৌধুরী, মাওলানা আবদুল ওয়াহেদ, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা মুফতি নুরুল আমিন, মাওলানা এসএম ফয়জুল্লাহ, মাওলানা মাহমুদুল ইসলাম, মাওলানা মোহাম্মদ ইউনুস, মাওলানা ইয়াছিন আমিনী, মাওলানা ওসমান গণি, মাওলানা গোলাম রহমান, মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ, মাওলানা আবদুশ শাকুর, মাওলানা আবু তাহের, মাওলানা ছালেকুজ্জামান,মাওলানা আনোয়ারুল ইসলাম, 

মাওলানা মোজাম্মিলুল হক, মাওলানা নুরুচ্ছফা, মাওলানা ইসমাইল জবিহুল্লাহ, মাওলানা দিদার, মাওলানা নুরুল কাদের,মাওলানা কলিম উল্লাহ, হাফেজ ওয়াহিদুল্লাহ আল নোমান, মোবারক হোসাইন আসিফ, মাওলানা কাজী আবিদুর রহমান প্রমুখ। 

সম্মেলনে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, আল্লামা শাহ আবদুল জলিল সাহেব হুজুর। পরে তিনি ইসলামী আন্দোলন প্রার্থী মাওলানা হাফেজ রুহুল্লাহ তালুকদারের হাতে নির্বাচনী প্রতীক হাতপাখা তুলে দেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments