
মোঃ মহি উদ্দিন (পরশুরাম)
পরশুরামে সচেতন ও গুণিজন দের পছন্দের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা পাঠশালার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহন কারি প্রতিযোগীতের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল সকাল ১১ ঘটিকার সময় বর্ণমালা পাঠশালার প্রাঙ্গনে সহকারী শিক্ষক আইয়ুব এর সঞ্চালনায় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ মহি উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন পরশুরাম পৌরসভার সদর কাউন্সিল এনামুল হক এনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণত সম্পাদক আবদুল্লা আল মামুন, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী সেলিম প্রমূখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বর্ণমালা পাঠশালার সহকারী প্রধান জাহানারা বেগম, সহকারী শিক্ষক মরিয়ম নেছা, অনামিকা সাহা,মো তারেক ,রিতু রায়, সম্মানীত অভিভাবক বৃন্দ এবং ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।

