বাড়িবরিশাল বিভাগবরগুনা জেলাবরিশালে সাবেক মন্ত্রী আমু, এমপি জেবুন্নেছা ও দুই সাবেক মেয়রসহ আওয়ামী লীগের...

বরিশালে সাবেক মন্ত্রী আমু, এমপি জেবুন্নেছা ও দুই সাবেক মেয়রসহ আওয়ামী লীগের ৫৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

মোঃ সাদ্দাম হোসেন বরিশাল সদর( বরিশাল)নিজস্ব প্রতিনিধি::
বরিশালে সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, বরিশাল সিটি করপোরেশনের সাবেক দুই মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ ও আবুল খায়ের আবদুল্লাহসহ আওয়ামী লীগের ৫৪৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
২০২৪ সালের ২৬ জুলাই বরিশালে সংগঠিত গণঅভ্যুত্থান চলাকালে হামলার অভিযোগে এই মামলা করা হয়। মামলায় ২৪৭ জনের নাম উল্লেখসহ আরও ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
বুধবার (১৪ মে) রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মারযুক আবদুল্লাহ।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মানিক চন্দ্র সাহা এজাহারের বরাত দিয়ে জানান, ২৬ জুলাই নগরীর সরকারি হাতেম আলী কলেজের পশ্চিম পাশের খ্রিস্টান মিশনারি দাতব্য সংস্থার সংলগ্ন রাস্তায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর আসামিরা অস্ত্রসহ ছাত্র-জনতার ওপর হামলা চালায়।
মামলার অন্যান্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন—বরিশাল জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারিছুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা সাজ্জাদ সেরনিয়াবাত, সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি এবং জেলা পরিষদের সাবেক সদস্য শহিদুল ইসলাম ওরফে ‘ইটালী শহিদ’।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments