বাড়িবরিশাল বিভাগবরিশাল জেলাবরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর নেতৃত্বে প্রতিপক্ষের গাছ কর্তন!

বরিশালে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর নেতৃত্বে প্রতিপক্ষের গাছ কর্তন!

বরিশাল সদর(বরিশাল)নিজস্ব প্রতিনিধি:::
বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের তারাবাড়ি এলাকায় ভোগদখলীয় সম্পত্তিতে গাছ কাটাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর একটি ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, স্থানীয়ভাবে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী মাহফুজ প্রায় লক্ষাধিক টাকার মূল্যমানের গাছ কেটে নিয়ে গেছেন মাহাবুব রহমান নামের এক অসহায় ব্যক্তির জমি থেকে। গাছ কাটতে বাধা দিলে মাহাবুবকে হুমকি-ধমকি ও মারধরও করা হয় বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে গত ৬ মে, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাহফুজ তার সঙ্গীদের নিয়ে একাধিক দফায় গাছ কাটেন। ভুক্তভোগী মাহাবুব রহমান বিষয়টি নিয়ে উজিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে একটি মামলা চলমান রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক আওয়ামী লীগ সরকারের সময় মাহফুজ এলাকার একটি চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। মাদক ব্যবসা ও নানা অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গৌরনদীর কুখ্যাত আওয়ামী কর্মী হারিছ এবং উজিরপুর পৌরসভার মেয়র গিয়াস উদ্দিনের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মাহফুজ ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর আত্মগোপনে চলে যান। বর্তমানে তিনি আবার এলাকায় ফিরে সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ রয়েছে।
ভুক্তভোগী মাহাবুব রহমান বলেন, “আমার ভোগদখলীয় জমিতে অবৈধভাবে অনুপ্রবেশ করে আমার গাছ কেটে নিয়ে গিয়েছে মাহফুজ। আমি এবং আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”
এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে অভিযুক্ত মাহফুজ বলেন, “আমি আমার নিজের জমির গাছ কেটেছি। আমার বাবা ও ভাই পুলিশে চাকরি করে।”এ ঘটনায় এলাকাবাসী ও সচেতন মহল দ্রুত তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments