বাড়িবরিশাল বিভাগবরিশাল জেলাবরিশালে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ১

বরিশালে গৃহবধূকে ধর্ষণ, গ্রেপ্তার ১

মোঃ সাদ্দাম হোসেন বরিশাল সদর(বরিশাল)নিজস্ব প্রতিনিধি ::
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গৃহবধূ ধর্ষণ মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ অক্টোবর) সকালে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং ভুক্তভোগী গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।
থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউল ইসলাম জানান, উপজেলার রাজিহার ইউনিয়নের বড় বাশাইল গ্রামের ওই গৃহবধূকে দীর্ঘদিন ধরে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল একই এলাকার শাহীন মৃধার ছেলে আইয়ুব আলী মৃধা (২০), আবদুল্লাহ সরদার (১৯) ও তাদের আরেক সহযোগী।
গৃহবধূ তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় গত শুক্রবার (৩ অক্টোবর) বিকেলে একা পেয়ে আইয়ুব ও তার সহযোগীরা গৃহবধূর ঘরের দরজা ভেঙে ঢুকে মুখ বেঁধে জোরপূর্বক ধর্ষণ করে। গৃহবধূর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়।
পরে শনিবার ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি আইয়ুব আলী মৃধাকে গ্রেপ্তার করে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments