
মো. ফোরকান, বাউফল, পটুয়াখালী
বরগুনা জেলার সদর থানার দুর্ধর্ষ ডাকাতি মামলার পলাতক ডাকাত সরদার সোহাগকে গ্রেফতার করেছে র্যাব-৮, সিপিসি-১।
র্যাব-৮, সিপিসি-১ এর স্কোয়াড্রন লিডার রাশেদ এর নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক পৌনে ছয়টার দিকে বরগুনা জেলার সদর থানাধীন সোনাখালী শিপের খাল এলাকার জনৈক হাসান শিকদার এর মুদি দোকানের সামনে অভিযান পরিচালনা করে ডাকাতী মামলার পলাতক ডাকাত সরদার মোঃ সোহাগ মল্লিককে (৪০) গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত সোহাগ বরগুনা জেলার সদর উপজেলার
মনসাতলী শশাতলা গ্রামের বাসিন্দা মোজাফ্ফর মল্লিকের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, বাদী মোসাঃ হাফসা (২৪) পেশায় একজন গৃহিনী। বাদীর স্বামী ও পিতা মালয়েশিয়া প্রবাসী হওয়ায় বাদী তার মায়ের সাথে বাবার বাড়ীতে বসবাস করতো।
গত ২০ আগষ্ট রাত আনুমানিক ১১টায় রাতের খাবার শেষে বাদী ঘটনাস্থল বরগুনা থানাধীন বাদীর পিতার পূর্ব ভিটির পশ্চিম দুয়ারী চৌচলা টিনের বসত ঘরের সামনের বারান্দার খাটে ঘুমিয়ে পড়ে।
ওইদিন দিবাগত রাত দেড়টার দিকে অজ্ঞাত নামা ৫ জন ডাকাত বাদীর বসত ঘরের পূর্ব পাশের বারান্দার রডের জানালা ভেঙ্গে বারান্দা দিয়ে ও দরজা খুলে ভিতরে প্রবেশ করে বাদীর মাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে। ডাকাত দলের হাতে থাকা দা ও শাবল দিয়ে বাদী ও ঘরে থাকা পরিবারের অন্যান্য সদস্যদের এলোপাথারি ভাবে পিটিয়ে গুরুতর জখম করে। ডাকাত দল ঘরে থাকা পরিবারের লোকদের শ্লীলতাহানি করার চেষ্টা করে। ডাকাতদল তাদের হাতে থাকা দেশিয় অস্ত্র দ্বারা বাদীর পরিবারের লোকজনদের ভয় ভীতি প্রদর্শন করে তাদের ঘরে থাকা কয়েক ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন, রাউটার, আয়রন মেশিন, চুল কাটার মেশিন, পাওয়ার ব্যাংক, চার্জার ও নগদ ৪০ হাজার টাকা টাকা লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত মালামালের আনুমানিক মূল্য ৬ লক্ষ ৯৮ হাজার ২৯৯ টাকা যা বাদী তার অভিযোগে উল্লেখ করে নিজে বাদী হয়ে বরগুনা জেলার তালতলী থানায় একটি অভিযোগ দায়ের করেন।
উল্লেখিত ঘটনা সংঘটিত হওয়ার পর হতে বর্নিত ঘটনায় জড়িত আসামী পলাতক ছিল।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইননানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরগুনা জেলার সদর থানায় হস্তান্তর করা হয়।

