বাড়িময়মনসিংহ বিভাগময়মনসিংহ জেলাবজ্রপাতে কেড়ে নিল এক  তরুণীর জীবন

বজ্রপাতে কেড়ে নিল এক  তরুণীর জীবন

মো: জহিরুল ইসলাম লিটন, নান্দাইল-ময়মনসিংহ প্রতিনিধি :
বজ্রপাতে কেড়ে নিল এক তরুণীর জীবন।ঘটনাটি ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের মাদারীনগর গ্রামে। জানা যায় যে,হাসমা নামের ২১ বছর বয়সী এক তরুণী  বেলা ১:৩০ মিনিটে বৃষ্টির পানিতে গোসল করতে ঘরের বাহিরে বের হলে এ দূর্ঘটনাটি ঘটে।তরুণীর বাবা  নুরুল হক জানান, আমার  মেয়ে শখের বশে বৃষ্টির পানিতে গোসল করবে বলে বাড়ি থেকে বের হয়।অধিক সময় ধরে বৃষ্টি হওয়ার পর হাসমা ঘরে না ফিরায় অনেক খোজাখুজির পর অবশেষে তার সন্ধান মিলে। হাসমার বাবা আরও বলেন, আমার মেয়ে আনন্দের বশে বৃষ্টির পানিতে ভিজতে গিয়েছিল আর সে বৃষ্টির পানিই  কেড়ে নিল আমার মেয়ের জীবন। আমার মেয়ের স্বপ্ন ছিল আকাশ সমান তবে সে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। এভাবেই  কান্নাজড়িত কন্ঠে বিবরণ দিচ্ছিলেন হাসমার বাবা।এলাকায় নেমে এসেছে শোকের ছায়া ও প্রকৃতির এই নির্মমতায় স্তব্ধ পুরো গ্রাম।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments