বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাবগার লোহালিয়া নদীতে সেতু নির্মাণ হবেই ইনশাআল্লাহ: ড. শফিকুল ইসলাম মাসুদ

বগার লোহালিয়া নদীতে সেতু নির্মাণ হবেই ইনশাআল্লাহ: ড. শফিকুল ইসলাম মাসুদ

মাসুম বিল্লাহ বাউফল(পটুয়াখালী)নিজস্ব প্রতিনিধি

বগার লোহালিয়া নদীতে সেতু বাস্তবায়নের দাবিতে ইতিমধ্যে ঢাকায় একটি কমিটি হয়েছে। তাদের সাথে আমার এ বিষয় নিয়ে যোগাযোগ হচ্ছে বলে জানিয়ে বগা লোহালিয়া নদীর উপর সেতু নির্মাণের জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

রবিবার (২০ এপ্রিল) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, পটুয়াখালী জেলার বাউফলের বগা লোহালিয়া নদীতে একটি সেতু নির্মাণের জন্য স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন। এই সেতুটি বাস্তবায়ন হলে ঢাকা থেকে বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলায় যাতায়াত সহজ হবে।

ঢাকা থেকে ৫ ঘন্টার মধ্যে বাড়ি পৌঁছানো যেত। কিন্তু বগার লোহালিয়া নদীর বগা ফেরিঘাটে এসে ঘরমুখো মানুষদের দুর্ভোগ পোহাতে হয়। ফেরির জন্য অপেক্ষা করতে হয়। বগার লোহালিয়া নদীতে সেতু নির্মাণ করা হলে ৪ উপজেলার ২০ লাখ মানুষের দুর্ভোগ লাগব হবে।

ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বগার লোহালিয়া নদীতে ৯ম চীন-বাংলাদেশ সেতু নির্মাণের কথা ছিল। সে অনুযায়ী কয়েক দফা সার্ভে করা হয়েছে। সেতুটি আন্তর্জাতিক টেন্ডারের অপেক্ষায় ছিল। এরপর রহস্যজনক কারণে টেন্ডার আহ্বান করা হয়নি।

আমি নিজেও অন্তবর্তীকালীন সরকারের যোগাযোগ উপদেষ্টার সাথে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন। সে অনুযায়ী গত শনিবার চীনের একটি টিম বগায় লোহালিয়া নদী সার্ভে করেছে। এরপরেও প্রয়োজন হলে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে সেতু বাস্তবায়নের প্রয়োজনীয়তা তুলে ধরবো। এবং আমি বেঁচে থাকলে বগা লোহালিয়া নদীতে সেতু নির্মাণ হবেই ইনশাআল্লাহ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments