বাড়িময়মনসিংহ বিভাগজামালপুর জেলাবকশীগঞ্জে ডিবি-২ এর অভিযানে ৬ জুয়ারি আটক।

বকশীগঞ্জে ডিবি-২ এর অভিযানে ৬ জুয়ারি আটক।

হারুন উর রশীদ, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধিঃ

 জামালপুরের বকশীগঞ্জ পৌর এলাকার পশ্চিম পাড়া থেকে অভিযান চালিয়ে পেশাদার ৬ জুয়ারিকে আটক করেছে জামালপুর গোয়েন্দা শাখা (ডিবি-২) এর সদস্যরা।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পৌর এলাকার চরকাউরিয়া পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালায় ডিবি-২ এর একটি দল।

অভিযানে জুয়ার আসর থেকে জুয়ার সরঞ্জাম সহ এই এলাকার আব্দুল জলিল এর ছেলে আবু তালেব (২৬), পিতা: শরিফ উদ্দিন এর ছেলে আবদুস সোবহান (২৮) , হাসেম মিয়ার ছেলে শাকিল মিয়া (৩০), মৃত ইনতাজ আলীর ছেলে হামিদুর রহমান (৪২), আব্দুল মতিনের ছেলে মজনু মিয়া (৫০) ও মৃত শরাফত আলীর ছেলে দেলোয়ার হোসেনকে (৪২) আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি-২) এর সদস্যরা।

ডিবি-২ এর অফিসার ইনচার্জ মো: সোহেল রানা জানান, এসব আসামিদের জুয়ার আসর থেকে জুয়া খেলার সরঞ্জাম সহ আটক করা হয়। আটককৃত আসামিদের বিরুদ্ধে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments