
হারুন-উর-রশীদ, বকশীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা দপ্তর।
আলোচনা সভায় সমাজসেবা দপ্তরের কার্যক্রম ও সফলতা নিয়ে বিস্তর আলোচনা করা হয়।
আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কনিকা খাতুন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, প্রতিবন্ধী যুবক আল আমিন।
দিবসটির আলোচনা সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, প্রতিবন্ধী ব্যক্তি ও সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

