বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

মনপুরা (ভোলা) প্রতিনিধি ঃ

আজ মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় আনন্দময় মনোরম পরিবেশে অনুষ্ঠিত হলো ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের হৃদয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান

উক্ত অনুষ্ঠানটির পরিচালনা ও উপস্থাপনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ শাহাজান মাস্টার । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আব্দুল বারী মাস্টার সাহেব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও হাজির হাট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক,মনপুরা প্রেসক্লাবের সভাপতি জনাব মোঃ আলমগীর মাস্টার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা নারী শিক্ষার কারিগর মনোয়ারা বেগম মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ এম মহিউদ্দিন আহমেদ বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রভাষক ফারুক আহমেদ, প্রভাষক অহিদুর রহমান, মনোয়ারা বেগম মহিলা কলেজ, আবুল কাশেম মেম্বার, জনাব জাহাঙ্গীর ডাক্তার, মোঃ আবুল কালাম, মোহাম্মদ বশির মাস্টার, মোঃ হারুনুর রশিদ, মোঃ মাইন উদ্দিন ডাক্তার, মোহাম্মদ মাওলানা নুরুজ্জামান, মোঃ কিরণ, মোঃ সিরাজুল ডাঃ, মোঃ মুসলিম হাজী, মোঃ ফরিদ মিলিটারি,মো বাবুল মোল্লা, মোঃ জাহাঙ্গীর আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ

সবার প্রথমে পবিত্র কোরআন তেলাওয়াতে ও গীতা পাঠের মাধ্যমে সবার কার্য আরম্ভ করা হয় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ বশির মাস্টার সাহেব। গীতা পাঠ করেন তন্বী সরকার। বিদায়ী ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বেদনাঞ্জলি পাঠ করেন সানজিদা আক্তার। শ্রদ্ধাঞ্জলি পাঠ করেন সুমাইয়া বেগম। ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ইসরাত জাহান ইশা। বিদায় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মোঃ তামিম হোসেন।

এরপর স্বাগত বক্তব্যের মাধ্যমে সুধীজনের বক্তব্য আরম্ভ হয়। স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব মোঃ শাহাজান মাস্টার। তিনি তার বক্তব্যে অত্র বিদ্যালয়ের জন্য যারা শ্রম ত্যাগ দিয়ে গেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

সুধীজনের মধ্যে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আব্দুল বারী মাস্টার । তিনি তার বক্তব্যে সকল ছাত্র-ছাত্রীদের সুস্বাস্থ্য কামনা করেন এবং আগামী ১৫ ই ফেব্রুয়ারি যে পরীক্ষা হতে যাচ্ছে তা যেন সুন্দর ভাবে দিতে পারে এজন্য তাদের মঙ্গল কামনা করেন তিনি বলেন ফৈজুদ্দিন মাধ্যমিক বিদ্যালয় প্রতিবারের মতো এবারও যেন ভালো করতে পারে সে আশা প্রকাশ করেন এ বছর পরীক্ষার্থীর সংখ্যা ৪৬ জন।

বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি হাজির হহট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলমগীর মাস্টার সাহেব। তিনি দিক নির্দেশনামূলক অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন যা ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কাজে লাগবে।

বক্তব্য রাখেন মনপুরা মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ এম মহিউদ্দিন আহমেদ । তিনি তার বক্তব্য অনেক গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। ছাত্র-ছাত্রীরা এগুলো অনুসরণ করলে ভবিষ্যতের জন্য কাজে লাগতে পারে এবং তিনি এই অত্র এলাকা থেকে পড়া লেখা করে যারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন তাদের একটি চিত্র তুলে ধরেছেন।

বক্তব্য রাখেন মহিলা কলেজের প্রভাষক ফারুক আহমেদ। তিনি তার বক্তব্যে পরীক্ষার্থীদের উদ্দেশ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেন যাহা পরীক্ষার্থীরা অনুসরণ করলে তাদের পরীক্ষা দিতে অনেক সহজ হবে। এছাড়াও বক্তব্য রাখেন কাশেম মেম্বার, জাহাঙ্গীর ডাক্তার মোঃ মাইন উদ্দিন

এরপর মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেবের মোনাজাতের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments