বাড়িরংপুর বিভাগদিনাজপুর জেলাফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক শীতবস্ত্র ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক শীতবস্ত্র ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

মোঃ নাইমুর রহমান, ফুলবাড়ী(দিনাজপুর)নিজস্ব প্রতিনিধি
ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক শীতবস্ত্র ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি পালিত হচ্ছে। 
এই শীতবস্ত্র বিতরণ,বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান কর্মসূচিও এই মানবিক কার্যক্রমেরই অংশ। 
চলমান তীব্র শীতে বিপর্যস্থ স্থানীয় শীতার্ত এবং অসহায় মানুষের মাঝে দিনাজপুর সেক্টরের আওতাধীন ফুলবাড়ী২৯ বিজিবি কর্তৃক শীতবস্ত্র বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি পালিত২৯ ডিসেম্বর ২০২৫ ফুলবাড়ী ২৯ বিজিবি এর অধীনস্থ দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার আওতাধীন আমড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ৩নং কাজী হাল ইউনিয়নের জাম গ্রামের মিরপুর উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় ৩০০ জন শীতার্ত ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।এছাড়াও প্রায় ৬০০ জন নারী পুরুষ ও শিশুকে চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষুধ প্রদান করা হয়।এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান, বিজিবিএম,পিবিজিএম,পিএসসি,উপ মহাপরিচালক, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, দিনাজপুর। 
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মোঃ ফয়সাল হাসান খান, বিজিবিএম,পিবিজিএম,পিএসসি বলেন” বর্ডার গারড বাংলাদেশ বিজিবি সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি চোরা চালান, মাদক, মানব ও অস্ত্র পাচার সহ আন্তঃ সীমান্ত অপরাধ দমনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।একই সাথে বিজিবি প্রত্যন্ত সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তা, জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে মানবিক ভূমিকা পালন করে আসছে।”
তিনি আরো বলেন”দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় মুহূর্তে বিজিবি সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে।মহাপরিচালক বিজেপি পদয়ের মূলনীতি “বিজিবি সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক ” বাস্তবায়নে প্রতিটি বিজিবি সদস্য বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আজকের শীতবস্ত্র বিতরণ, বিনামূল্যের চিকিৎসা সেবা ও ওষুধ সামগ্রী প্রদান কর্মসূচি আয়োজন করা হয়েছে। এ মানবিক উদ্যোগ শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি বিজিবি ও স্থানীয় জনগণের মধ্যে আস্থা ও সম্পর্ক আরো সুদৃঢ় করবে। ভবিষ্যতেও বিজিবি এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। 
এছাড়াও এই কার্যক্রমে ফুলবাড়ী ব্যাটালিয়ন(২৯ বিজিবি)- এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার, পিএসসি, সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান, পিবিজিএমএস,স্থানীয় চেয়ারম্যান, স্থানীয় গণমান্নব ব্যক্তিবর্গ, ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বর্ডার গার্ড বাংলাদেশ -এর অন্যান্য সদস্যবৃন্দ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments