বাড়িময়মনসিংহ বিভাগময়মনসিংহ জেলাফুলবাড়িয়ায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা: তিনজনকে অবরুদ্ধ করে রাখলো ক্ষুব্ধ জনতা।

ফুলবাড়িয়ায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা: তিনজনকে অবরুদ্ধ করে রাখলো ক্ষুব্ধ জনতা।

আলমগীর হোসেন ফুলবাড়ীয়া(ময়মনসিংহ)শিক্ষানবিশ প্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় ছাত্রদলের সাবেক সহসভাপতি এস এম গোলাম সারওয়ারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার উপজেলার পাটিরা বাজার এলাকায় এ হামলার শিকার হন তিনি। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হামলার ঘটনায় জড়িত সন্দেহে উপজেলা বিএনপির সদস্য ও আছিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, তার ছেলে তোফায়েল আহমেদ তমালসহ তিনজনকে শতাধিক ক্ষুব্ধ জনতা পাটিরা বাজারের একটি ঘরে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং উত্তেজিত জনতাকে শান্ত করার আহ্বান জানাচ্ছে।
রাজনৈতিক সূত্রে জানা যায়, হামলার শিকার গোলাম সারওয়ার কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক ও বিএনপি নেতা মোহা. আব্দুল করিম সরকারের গ্রুপের কর্মী। অন্যদিকে অভিযুক্ত গোলাম ফারুক ও তোফায়েল তমাল উপজেলা বিএনপির আহ্বায়ক আখতারুল আলম ফারুকের নেতৃত্বাধীন গ্রুপের সঙ্গে যুক্ত।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments