
মো: নাসিরুল ইসলাম,ফুলতলা(খুলনা)বিশেষ প্রতিনিধি
১৪ মে,ধান বোঝাই ট্রাকে বিদেশি মদ পাচারের চেষ্টাকালে দু’জন গ্রেফতার মঙ্গলবার, রাত ১০:৪৫ মিনিট (প্রায়)স্থান: গফুর মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন এলাকা, ফুলতলা, খুলনা।খুলনা জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল, পরিদর্শক মুক্ত রায় চৌধুরীর নেতৃত্বে মঙ্গলবার রাতে ফুলতলার গফুর মেমোরিয়াল হাসপাতালের সামনে একটি ধান বোঝাই ট্রাকে (ঢাকা মেট্রো-ট ১৮-৫৮৮৫) তল্লাশি চালিয়ে ৭ বোতল বিদেশি মদ উদ্ধার করে।
অভিযানে ট্রাকের চালক দামোদর গ্রামের মতিয়ার রহমানের পুত্র আজিবর রহমান ওরফে টুলু (৪০) এবং হেলপার উত্তর আলকা কুন্ডু পাড়ার রাজকুমার কুন্ডুর ছেলে রিক কুন্ডু ওরফে শান্ত প্রবীর কুন্ডু (২৮) কে আটক করা হয়।গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ট্রাকটি সাতক্ষীরার ভোমরা বর্ডার এলাকা থেকে নওয়াপাড়ার মজুমদার এলাকায় ধান সরবরাহের উদ্দেশ্যে রওনা হয়েছিল। উত্তম কুন্ডু নামক ব্যক্তির মালিকানাধীন ট্রাকটিতে ধানের আড়ালে কৌশলে চ্যাসিসের নিচে মোজার ভেতর লুকিয়ে বিদেশি মদ পাচারের চেষ্টা চলছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা পুলিশের কাছে মদের চালান সংক্রান্ত তথ্য স্বীকার করেছে।অভিযানকালে উপস্থিত ছিলেন এসআই হাসানুজ্জামান, এসআই তানভীর, এএসআই কাজলসহ জেলা গোয়েন্দা পুলিশের অন্যান্য সদস্যরা।উল্লেখযোগ্যভাবে, এই অভিযান গোয়েন্দা পুলিশের চৌকস নজরদারি এবং দক্ষতার এক অনন্য দৃষ্টান্ত।

