বাড়িখুলনা বিভাগখুলনা জেলাফুলতলার পিপরাইলে প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি করে হত্যা।

ফুলতলার পিপরাইলে প্রকাশ্য দিবালোকে যুবককে গুলি করে হত্যা।

মো: নাসিরুল ইসলাম,ফুলতলা(খুলনা)বিশেষ প্রতিনিধি :
ফুলতলার পিপরাইলে সুমন মোল্লা (২৮) নামের এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার বেলা দেড়টার দিকে ফুলতলা উপজেলার পিপরাইল গ্রামে এ ঘটনা ঘটে।
সুমন মোল্লার বাড়ি পিপরাইল গ্রামে। স্থানীয় জামিরা বাজারে তাঁর একটি দোকান আছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরের দিকে দোকান বন্ধ করে সুমন মোটরসাইকেলে বাড়ির দিকে যাচ্ছিলেন। এ সময় আরেকটি মোটরসাইকেলে তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁর গতি রোধ করে। একপর্যায়ে সুমনের মুখে বন্দুকের নল ঢুকিয়ে গুলি করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। পরে স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লাল হোসেন বলেন, বাড়ি যাওয়ার পথে দুর্বৃত্তরা সুমন মোল্লাকে গুলি করেছে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। এছাড়াও জনান যে সুমন মোল্যাে নাম হত্যা, চুরি সহ থানায় একাধিক মামলা রয়েছে এবং তিনি নিষিদ্ধ ঘোষিত কমিউনিস্ট পার্টির নব্য সদস্য এখন পর্যন্ত থানায় কোন মামলা হয় নি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments