বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগপ্রয়াত হামিদুল হক মাস্টারের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

প্রয়াত হামিদুল হক মাস্টারের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

মো: গোলাম জিলানী (সুমন), কসবা( ব্রাহ্মানবাড়িয়া)বিশেষ প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার আকছিনা গ্রামের কৃতি সন্তান ও অবিভক্ত কসবা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতি শিক্ষাবিদ ও সর্বজন শ্রদ্ধেয় মরহুম হামিদুল হক মাস্টারের স্মরণে দোয়া মাহফিল ও শোকসভার আয়োজন করেছে আকছিনা-কুল্লাবাড়ীর সর্বস্তরের জনগণ।  আজ ৩ জুলাই বিকেলে আকছিনা-কুলাবাড়ি মডার্ন হাই স্কুল মাঠে এই শোকসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাওলানা জয়নাল আবেদীন জালালী পীরসাহেব। উক্ত শোক সভায় উপস্থিত ছিলেন মরহুমের দ্বিতীয় ছেলে ও বিশিষ্ট রাজনীতিবিদ জনাব মনিরুল হক মনির। এতে আরো উপস্থিত ছিলেন ডা. মিয়া চান, সেলিম মিয়া, এড. ইয়াকুব আলী আনসারী, হাফেজ নুরুল আমিন, এড. মো: জহিরুল ইসলাম রুমি, কাজী গোলাম জিলানী, আক্তার মেম্বার, মমিন মেম্বার, সাদ্দাম হোসেন, প্রভাষক আলমগীর ওসমান ভূঁইয়া, আজাদ সরকার সহ উক্ত ইউনিয়নের সর্বস্তরের জনগণ। উক্ত শোকসভায় বক্তারা মরহুম হামিদুল হক মাস্টারের স্মৃতিচারণ করেন। তার ছাত্রজীবন,  শিক্ষা জীবন, কর্মজীবন,  রাজনৈতিক জীবন ও বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন তার মৃত্যুতে আকছিনা বাসী তথা কসবাবাসী একজন অভিজ্ঞ হারালো, যা কখনো পূরণ হওয়ার নয়। তার জীবনে অনেক বড় বড় সুযোগ আসা সত্ত্বেও, সাধারণ মানুষের কথা চিন্তা করে তিনি তা গ্রহণ করে নি । আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফেরাতের জন্য দোয়া করা হয়, মোনাজাত পরিচালনা করেন আকছিনা জালালিয়া দরবার শরীফের পীর জনাব জয়নাল উদ্দিন জালালী পীরসাহেব। মোনাজাতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করা হয় পাশাপাশি দেশবাসী তথা সমগ্র মুসলিম উম্মাহর জন্য দোয়া করা হয়।  মোনাজাত শেষে সর্বসাধারণের জন্য তাবারুকের ব্যবস্থা করা হয়।  
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments