বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগপ্রেম ও শারীরিক সম্পর্কের পর বিয়ে করতে অস্বীকৃতি, যুবকের বিরুদ্ধে অভিযোগ

প্রেম ও শারীরিক সম্পর্কের পর বিয়ে করতে অস্বীকৃতি, যুবকের বিরুদ্ধে অভিযোগ

মিঠুন মিয়া, নলিতাবাড়ী(শেরপুর)নিজস্ব প্রতিনিধিঃ

প্রথমে প্রেম ও পরে বিয়ের প্রলোভনে ফেলে দেশের বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার শারীরিক সম্পর্কের পর বিয়ে করতে অস্বীকারের অভিযোগ ওঠেছে নওয়াজ শরীফ শাকিল (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে। 

রোববার (৬ এপ্রিল) রাত সাড়ে আটটায় স্থানীয় একটি সংবাদপত্রের অফিসে লিখিত সংবাদ সম্মেলনে ভুক্তভোগী তরুণী (২৬) এমন অভিযোগ করেছেন। ভুক্তভোগী তরুণী শেরপুরের নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ সন্নাসীভিটা গ্রামের এক কৃষকের কন্যা এবং নেওয়াজ শরিফ শাকিল শহরের আড়াইআনী বাজারের বাসিন্দা।লিখিত বক্তব্যে ওই তরুণী জানান, প্রায় ৭ বছর আগে শহরের আড়াই আনী বাজার মহল্লার জনৈক ব্যবসায়ীর ছেলে নেওয়াজ শরিফ শাকিল তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। 

এ সম্পর্কের সূত্র ধরে প্রেমিকদ্বয় গজনী অবকাশ, কক্সবাজার ও মধুটিলাসহ বিভিন্ন স্থানে বেড়াতে যায়। বিয়ের প্রলোভনে ফেলে একাধিকবার ওই তরুণীর সাথে শারীরিক সম্পর্কও করে শাকিল। প্রায় দুই মাস আগে ওই তরুণী বিয়ের কথা বললে যোগাযোগ বন্ধ করে দেয় শাকিল। সম্প্রতি অন্যত্র বিয়ের কথা পাকাপাকি করলে ভুক্তভোগী তরুণী আবারও শাকিলের দ্বারস্থ হয়ে ব্যর্থ হয়। 

তরুণী আরও জানান, বিয়ের কথা অস্বীকারের পাশাপাশি তাকে বিভিন্ন ধরণের হুকমীও দেয় শাকিল। এসময় আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে প্রতিকার না পেলে আত্মহননের হুমকীও দেন ওই তরুণী।

সংবাদ সম্মেলনে ওই তরুণী নেওয়াজ শরিফ শাকিলের সাথে সম্পর্কের প্রমাণ হিসেবে বিশেষ ছবি ছাড়াও কল রেকর্ড ও বিভিন্ন স্ক্রীনশট প্রকাশ করেন।

এ বিষয়ে নেওয়াজ শরীফ শাকিলের মতামত জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে জানান, একসাথে পড়াশোনার সুবাদে ওই তরুণীর সাথে বন্ধুত্বের সম্পর্ক হয়। কোনপ্রকার প্রেমের বা শারীরিক সম্পর্ক ছিল না বলেও জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments