Thursday, November 19, 2026
spot_imgspot_img
Home অর্থনীতি পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

0
54

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শ্রমিকদের সুলভ মূল্যে চালের সুবিধা দিতে এ কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানান তিনি।

শনিবার দুপুরে ঢাকার সাভার সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকরা যাতে কম দামে চাল কিনতে পারেন, সে লক্ষ্যেই ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি চালু করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় শুরু হওয়া এ কার্যক্রম অব্যাহত থাকবে।

দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের বিষয়ে মন্ত্রী বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের জন্য সরকার প্রচেষ্টা চালাচ্ছে। এ সেতু নির্মাণের পাশাপাশি যাতে রেল যোগাযোগের ব্যবস্থাও থাকে, সে বিষয়েও সরকারের পরিকল্পনা ও প্রচেষ্টা রয়েছে।

কৃষকদের বিষয়ে আফরোজা খানম রিতা বলেন, কৃষকরা যেন তাদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য পান, সে বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মো. তমিজ উদ্দীন।

এর আগে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বেলুন ও পায়রা উড়িয়ে সাভার সরকারি কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সাভার কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেন।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

14 November 2026

পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি অব্যাহত থাকবে: খাদ্যমন্ত্রী

www.Prothom-bd.com |
Fb/prothombangla