Home বাংলাদেশ পোরশায় জাতীয় যুব দিবস উদযাপন, ১০ যুবকের মাঝে ১১ লাখ টাকার ঋণের...

পোরশায় জাতীয় যুব দিবস উদযাপন, ১০ যুবকের মাঝে ১১ লাখ টাকার ঋণের চেক বিতরণ

0

মোঃ ওবায়দুল্লাহ মারুফ, পোরশা (নওগাঁ) প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, পোরশার যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে ‘কর্মই জীবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা শামীম রেজা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেলোয়ার হোসেন এবং ইউআরসি ইন্সট্রাক্টর আশরাফুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।

বক্তারা বলেন, দেশের যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে যুবসমাজকে সম্পৃক্ত করতে যুব উন্নয়ন অধিদপ্তর কাজ করে যাচ্ছে।

আলোচনা সভা শেষে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ১০ জন যুবক ও যুবতীর মাঝে মোট ১১ লাখ টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

02 November 2026

পোরশায় জাতীয় যুব দিবস উদযাপন, ১০ যুবকের মাঝে ১১ লাখ টাকার ঋণের চেক বিতরণ

www.Prothom-bd.com |
Fb/prothombangla
Exit mobile version