Home বাংলাদেশ পোরশায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

পোরশায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

0
26
মোঃ ওবায়দুল্লাহ মারুফ । পোরশা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পোরশায় ২০২৬-২৭ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে পোরশা উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ৪৬ নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান।
পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মামুনূর রশিদ।
এ সময় প্রধান অতিথি সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান কৃষি ও কৃষকের উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। তিনি কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এ উদ্যোগের ফলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার পেয়ে রবি মৌসুমে ফসল উৎপাদনে উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় কৃষক এবং বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

24 November 2026

পোরশায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

www.Prothom-bd.com |
Fb/prothombangla