
দীঘিনালা প্রতিনিধি ।
পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর ত্রি-বার্ষিক মেয়াদি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে ।
বুধবার (৮ জানুয়ারী) দীঘিনালা ঐতিহ্যবাহী বোয়ালখালী দশবল বৌদ্ধ রাজ বিহারে কার্যনির্বাহী কমিটির সকলের উপস্থিতিতে এবং সকলের মতামত ও সর্বসম্মতিক্রমে ত্রি-বার্ষিক মেয়াদি ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয় ।
নির্বাচিত সভাপতি প্রজ্ঞাজ্যোতি মহাথেরো,সাধারণ সম্পাদক লোকমিত্র থেরো,সাংগঠনিক সম্পাদক কলিত থেরো,কোষাধ্যক্ষ ত্রিরতন জ্যোতি থেরো,তথ্য ও প্রকাশনা সম্পাদক শীলজ্যোতি থেরোসহ ৩৩ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়।
উল্লেখ্য,গত ২৫-২৬ ও ২৭ ডিসেম্বর -২০২৪ তারিখে তিনদিন ব্যাপি রাঙ্গামাটি মনোঘর স্কুল মাঠ প্রাঙ্গণে মহাসম্মেলনে গণতান্ত্রিক নিয়মে ভোটাধিকার প্রয়োগ করে সভাপতি,সাধারণ সম্পাদক,কোষাধ্যক্ষ, তথ্য ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হোন । বিগত কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় কার্যনির্বাহী কমিটি ও সদস্যের মতামত ও সর্বসম্মতিতে ৮-০১-২৫ তারিখ বিকাল ১ টায় ত্রি-বার্ষিক মেয়াদে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয় । এ মেয়াদ গঠনের তারিখ থেকে ত্রি-বার্ষিক পর্যন্ত বর্তমান কার্যনির্বাহী কমিটি বলবৎ থাকবে ।

