বাড়িচট্টগ্রাম বিভাগখাগড়াছড়ি জেলাপানছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক

পানছড়ি সীমান্তে ভারতীয় নাগরিক আটক

মারুফুজ্জামান রেজা, পানছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি:
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্ত এলাকা থেকে কামিনী কুমার ত্রিপুরা(৩২) নামক এক ভারতীয় নাগরিক’কে আটক করেছে বিজিবি’র লোগাং জোন(৩ বিজিবি)
রবিবার ( ২৪ আগস্ট ) সকাল সাড়ে সাতটায় পানছড়ি ব্যাটালিয়ন ৩ বিজিবি’র অধীনস্থ কচুছড়ি মুখ বিওপির কমান্ডার হাবিলদার মোঃ শাহ আলম এর নেতৃত্বে নিয়মিত টহল চলাকালীন সময়ে এই ভারতীয় নাগরিক’কে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত ব্যক্তিকে পানছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। 
জানাযায়, আটককৃত ব্যক্তি ভারতের ধলাই জেলার রইশ্যাবাড়ী এলাকার শ্রী কেম্পিজি ত্রিপুরার ছেলে।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম উদ্দীন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলার মাধ্যমে খাগড়াছড়ি কোর্ট হাজতে পাঠানো হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments