বাড়িচট্টগ্রাম বিভাগখাগড়াছড়ি জেলাপানছড়িতে বিজিবির মতবিনিময় সভা ও সহয়তা প্রদান

পানছড়িতে বিজিবির মতবিনিময় সভা ও সহয়তা প্রদান

মারুফুজ্জামান রেজা, পানছড়ি উপজেলা প্রতিনিধি (খাগড়াছড়ি) :
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকা চন্দ্রপাড়া, শান্তিনগর ও লোগাং জোনের দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন মানবিক সহয়তা প্রদান ও মতবিনিময় সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি)।
বিজিবি সুত্র জানায়, সোমবার ( ১৫ ডিসেম্বর ২০২৫) সকালে লোগাং জোনের জোন অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম, পিপিএম (সেবা)এর উপস্থিতিতে এসকল এলাকায় ঢেউটিন, নলকূপ ও আর্থিক অনুদান প্রদান করেন। 
এসময় জোন অধিনায়ক এর সভাপতিত্বে স্থানীয় হেডম্যান, কার্বারী ও জনসাধারণের সাথে মতবিনিময় সভা করা হয়েছে। 
সভায় তিনি, এলাকার আইন-শৃঙখলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আহবান জানান। এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ভবিষ্যতে এ ধরণের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে অধিনায়ক উপস্থিত সকলকে আশ্বস্ত করেন।
সভায় উপস্থিত সকলেই এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সহযোগিতা করার বিষয়ে একমত পোষণ করেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments