
মোঃ আরমান হোসাইন, পানছড়ি (খাগড়াছড়ি)শিক্ষানবিশ প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার জনপ্রিয় বিকেলের আড্ডাস্থল “পেয়াজু পয়েন্ট” — যেখানে প্রতিদিন সকল সম্প্রদায়ের মানুষের মিলনমেলা ঘটে, সেই জায়গাটি ময়লা-আবর্জনায় ভরে দুর্গন্ধযুক্ত হয়ে পড়েছিল।
এ অবস্থায় মানবিক উদ্যোগে পানছড়ি উপজেলা ছাত্রদল আয়োজন করে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান।
শনিবার বিকেলে পরিচালিত এই অভিযানে অংশ নেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদারুল আলম, যুগ্ম আহ্বায়ক মাহ্ফুজুর রহমান, পানছড়ি কলেজ ছাত্রদলের সভাপতি সাজ্জাদ ইউনুস অন্তর, এবং উপজেলা ও কলেজ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
নেতাকর্মীরা জানান,
“আমরা চাই পানছড়ির মানুষ একটি পরিচ্ছন্ন ও সুন্দর পরিবেশে সময় কাটাক। সামাজিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ।”
স্থানীয়রা ছাত্রদলের এমন সামাজিক ও মানবিক কাজের প্রশংসা করে বলেন,
“তরুণদের এ ধরনের উদ্যোগই সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে।”
এমন সামাজিক কার্যক্রমই আগামী দিনের দায়িত্বশীল ও মানবিক নেতৃত্ব গড়ে তুলবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন উপস্থিত নেতারা।

