বাড়িবাংলাদেশেরংপুর বিভাগপাটগ্রামে বজ্রপাতে একজনের মৃত্যু 

পাটগ্রামে বজ্রপাতে একজনের মৃত্যু 

রাশিদুল ইসলাম বাবু, পাটগ্রাম (লালমনিরহাট) 
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সফিরহাট এলাকায় বজ্রপাতে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। 
শুক্রবার (১৬ মে) সকাল ৮:৩০ মিনিটে ভুট্টা খেতে ভুট্টা তোলার সময় বজ্রপাতে মৃত্যু হয়েছে। 
মৃত করিম ইসলাম উপজেলার বাউরা ইউনিয়নের সফিরহাট এলাকার ৮ নং ওয়ার্ডের পলাইটারি গ্রামের মৃত কপিল উদ্দিন এর দ্বিতীয় পুত্র।
উত্তর পুরোদমে চলছে ভুট্টা তোলার সমারোহ । সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকের বিরাম নেই। ব্যস্ততা ছিল পান ব্যবসায়ি করিম ইসলামেরও। ভুট্টা তুলতে  গিয়েছিলেন ফসলের মাঠে। হঠাৎ আকাশ কালো করে আসে মেঘ। ঠিক সকাল ৮.৩০ মিনিটে আকাশের বজ্রপাতে ভুট্টা ক্ষেতেই মৃত্যু বরন করেন পানব্যবসায়ী আব্দুল  করিম(৫৬)।
আব্দুল করিম ইসলামের নাতি আব্দুর রহিম বলেন- আমার নানু সকালে ভুট্টা তোলার জন্য ভুট্টা ক্ষেতে যান।সেসময় হঠাৎ বজ্রপাত হয়ে আমার নানু ইন্তেকাল করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি জানান- ভুট্টা ক্ষেতে ভুট্টা তোলার সময়  বজ্রপাতে আব্দুল করিম ইসলাম নামের এক ব্যবসায়ির মৃত্যু হয়েছে। 
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments