বাড়িখুলনা বিভাগখুলনা জেলাপাইকগাছায় পিতার মামলায় পুত্র কারাগারে।

পাইকগাছায় পিতার মামলায় পুত্র কারাগারে।

পাইকগাছা (খুলনা) বিশেষ প্রতিনিধিঃ
খুলনা জেলার পাইকগাছা উপজেলার আওতাধীন দক্ষিন সলুয়া গ্রামে পিতার মামলায় পুত্র গ্রেফতার হয়েছে।সূত্র থেকে জানা যায়,পাইকগাছা উপজেলার দক্ষিণ সলুয়া গ্রামের বৃদ্ধ নওয়াব আলী গাজীর ছেলে নাজমুল গাজী দীর্ঘদিন ধরে জোরপূর্বক জায়গা জমি লিখে নেওয়ার জন্য তার পিতার উপর চাপ প্রয়োগ করে কিন্তু পিতার অস্বীকৃতি জানালে তার বৃদ্ধ পিতার উপর রড ও লাঠি সোটা নিয়ে হত্যার উদ্দেশ্যে ব্যাপক প্রহার করে।যার ফলে বৃদ্ধ পিতা গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন আছে।এমতা অবস্থায় বৃদ্ধ পিতা নওয়াব আলী গাজী নিরাপত্তাহীনতা অনুভব করে এবং নিরুপায় হয়ে আইনের আশ্রয় নিয়ে ছেলে মোঃ নাজমুল গাজী ও মোছাঃ মারুফা বেগমের নামে মামলা করে।মামলার এক নম্বর আসামি মোঃ নাজমুল গাজী এবং দুই নম্বার আসামি মোছাঃ মারুফা বেগম।এখনো পর্যন্ত এক নম্বর আসামি মোঃ নাজমুল গাজীকে পুলিশ গ্রেফতার করে।অন্যদিকে দুই নম্বর আসামিকেও গ্রেফতারের চেষ্টা চলছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments