বাড়িঅন্যান্যপাঁচবিবিতে ক্যাসিনো জুয়ায় সর্বস্ব হারিয়ে যুবকের আত্মহত্যা ‎

পাঁচবিবিতে ক্যাসিনো জুয়ায় সর্বস্ব হারিয়ে যুবকের আত্মহত্যা ‎

‎দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি:

জয়পুরহাটের পাঁচবিবি মহিপুর হাসপাতাল গেট সংলগ্ন মমিনুল হক (৩৫) নামের এক যুবক গ্যাস বড়ি খেয়ে আত্মহত্যা করেছে। মৃত মমিনুল পাঁচবিবি পৌরসভার ৭’নং ওয়ার্ডের গণেশপুর গ্রামের মৃত একরাব হক প্রামানিকের পুত্র।

‎ক্যাসিনো জুয়া খেলে সব হারিয়ে গ্যাস বড়ি খেয়ে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়দের ধারণা। স্থানীয় ও পরিবারের সদস্যরা বলেন, ব্যবসার কারণে মমিনুল ঢাকায় অবস্থানকালে ক্যাসিনো জুয়ায় আসক্ত হয়। একসময় সে সব টাকা হারিয়ে দিশেহারা হয়ে পরে। মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে মমিনুল গ্যাস বড়ি সেবন করায় বিষক্রিয়ায় অচেতন হয়ে পরে। এসময় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন গ্রামবাসী ও পরিবারের লোকজন। অবস্থার অবনতি হলে তার উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে সে মারা যায়। তার মৃত্যুতে পরিবার ও এলাকায় মাঝে শোকের ছায়া নেমে আসে।

‎পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাফিজ মোঃ রায়হান মমিনুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments