বাড়িবরিশাল বিভাগপটুয়াখালী জেলাপটুয়াখালীতে নিজ বাড়ির পাশের রাস্তা থেকে এক যুবকের র"ক্তা"ক্ত ম"রদে"হ উদ্ধার করেছে...

পটুয়াখালীতে নিজ বাড়ির পাশের রাস্তা থেকে এক যুবকের র”ক্তা”ক্ত ম”রদে”হ উদ্ধার করেছে পুলিশ।

মোঃ আবদুর রহিম মেহেদী, শিক্ষানবিশ প্রতিনিধি পটুয়াখালী
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বদরপুর এলাকা থেকে ম”রদে”হটি উদ্ধার করে পটুয়াখালী সদর থানা পুলিশ। স্থানীয়দের ধারণা, গভীর রাতে এ হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ফজরের নামাজ আদায় করতে গিয়ে স্বজনরা বাড়ির পাশের রাস্তায় বশিরের লা”শ পড়ে থাকতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ম”রদে”হ উদ্ধার করে।
নি”হত বশির শরীফ স্থানীয়  আব্দুল শরীফের ৬ পূত্রের মধ্যে সর্বকনিষ্ঠ। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
নি”হত বশির শরীফের বড় ভাই জাকির শরীফ বলেন,
“গভীর রাত পর্যন্ত বশির বাড়িতে না ফেরায় তার মোবাইলে একাধিকবার ফোন করি, কিন্তু সে রিসিভ করেনি। ভেবেছিলাম হয়তো কোথাও আছে। ভোরে আমাদের এক বড় ভাই ফজরের নামাজ পড়তে গিয়ে বাড়ির দরজার পাশেই বশিরের লা”শ দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে দৌড়ে এসে দেখি তার শরীর র’ক্তা”ক্ত এবং মাথায় গুরুতর আ”ঘা”তের চিহ্ন রয়েছে।”
স্থানীয়রা জানান, বশির অত্যন্ত ভদ্র ও ধার্মিক প্রকৃতির ছিলেন। তিনি নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন।  রাতের আঁধারে কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে  কু”পি”য়ে এ হ”ত্যাকা”ণ্ড ঘটিয়েছে, তা তারা জানেন না। দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
বদরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল হাওলাদার বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি যুবকের ম”র”দেহ পড়ে আছে। ছেলেটি সত্যিই খুব ভালো ছিল। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনার সঠিক বিচার দাবি করছি।”
এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ম”র”দেহের মাথায় আ”ঘা”তের চি”হ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments