
এস,এম শ্যামল,পঞ্চগড় জেলা বিশেষ প্রতিনিধি।
পঞ্চগড়ে শুরু হয়েছে শিশু-কিশোরদের আঁকা ছবি নিয়ে চিত্র প্রদর্শনী। বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ হল রুমে তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন পঞ্চগড় ১ আসনের সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্ত।
পঞ্চগড় চারু সংসদের আয়োজনে চিত্র প্রদর্শনীর উদ্বোধনী বক্তৃতায় সংসদ সদস্য প্রদর্শনীর সব ছবি কিনে নেন। এ সময় তিনি বলেন, আয়োজকরা প্রদর্শিত শিশু কিশোরদের আঁকা প্রত্যেক ছবির মূল্য ১০০০ টাকা নির্ধারণ করেছেন।
আমি সব ছবি কিনার জন্য এক লক্ষ টাকা দিবো। আর জেলা পরিষদ চেয়ারম্যান আয়োজক সংগঠনের জন্য দিবেন এক লক্ষ টাকা। এই ছবিগুলো পরবর্তীতে স্কুল, মাদ্রাসা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রদর্শন করা হবে। জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল হান্নান শেখ,সংসদ সদস্যের আহবানে সাড়া দিয়ে এক লক্ষ টাকা দেওয়ার ঘোষণা দেন। এ সময় তাদের হাতে কে্স্ট তুলে দেওয়া হয়। প্রদর্শনীতে ১০০ ছবি প্রদশীত হচ্ছে ।
প্রতিদিন বেলা চারটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনী চলবে। আগামী শনিবার প্রদর্শনী শেষ হবে। আয়োজকরা বলেছেন শিশু-কিশোরদের ছবি চিত্রকলায় উৎসাহ দেওয়ার জন্য এই আয়োজন।

