Home বাংলাদেশ নিয়ামতপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কাঠের সো-মিল, নিঃস্ব মালিক

নিয়ামতপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কাঠের সো-মিল, নিঃস্ব মালিক

0
11
নিয়ামতপুর (নওগাঁ)নিজস্ব প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রাস্তার ধারে অবস্থিত একটি কাঠের সো-মিল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন মিল মালিক বেলাল হোসেন।
বুধবার (২৫ নভেম্বর) রাত ২টার দিকে উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মিল মালিক বেলাল হোসেন জানান, কে বা কারা তার কাঠের সো-মিলে আগুন দিয়েছে তা তিনি জানেন না। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করছেন। তবে আগুনে তার মিলের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
আক্ষেপ করে বেলাল হোসেন বলেন, “কাঠের সো-মিলটি ছিল আমার একমাত্র জীবিকার পথ। আমার মিলে চারজন শ্রমিক কাজ করতেন, তারাও এখন অসহায় অবস্থায় পড়েছেন। সবকিছু পুড়ে শেষ হয়ে গেছে, এখন আমি কী করব বুঝতে পারছি না। আমি একেবারে নিঃস্ব হয়ে গেলাম।”
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত মিল মালিক আগুন দেওয়ার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।
এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

25 November 2026

নিয়ামতপুরে দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই কাঠের সো-মিল, নিঃস্ব মালিক

www.Prothom-bd.com |
Fb/prothombangla