বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগনালিতাবাড়ীতে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

নালিতাবাড়ীতে বোরো ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন

মিঠুন মিয়া, নলিতাবাড়ী(শেরপুর)নিজস্ব প্রতিনিধিঃ

শেরপুরের নালিতাবাড়ীতে শুরু হয়েছে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম। চলতি বোরো মৌসুমে স্থানীয় কৃষকদের কাছ থেকে সরাসরি ১ হাজার ৯১৬ মেট্রিক টন ধান ও ৩ হাজার ৪৭২ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা এবং চালের মূল্য ৪৯ টাকা।

বুধবার (৩০ এপ্রিল) সকালে স্থানীয় খাদ্যগুদামে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতিকুর রহমান, খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা বেগম, রাইস মিল মালিক সমিতির সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান। এছাড়াও খাদ্যগুদামের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন কৃষকরা ন্যায্যমূল্যে তাদের উৎপাদিত ধান বিক্রির সুযোগ পাবেন, অন্যদিকে সরকারি খাদ্য মজুদও শক্তিশালী হবে

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments