
নান্দাইল(ময়মনসিংহ)শিক্ষানবিস প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইলে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন – গৃহহীন পরিবারকে পঞ্চম পর্যায়ের ( ২য়ধাপ) জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন আগামী ১১ জুন উপলক্ষে দুপুরে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় ।
৮ জুন শনিবার ১২ টায় উপজেলা প্রশাসনিক ভবনে প্রেস ব্রিফিং দেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুণ কৃষ্ণ পাল।এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)
মোঃ ফয়জুর রহমান। নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল জানান মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে এপর্যন্ত পাঁচ লক্ষ সাত হাজার দুইশত চল্লিশ টি পরিবারকে ২ শতক জমি সহ ঘর প্রদান করা হয়েছে ।আগামী ১১ই জুন আশ্রয়ন প্রকল্পের পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপ ৫১ টি জেলার ১৮৮ টি উপজেলার উপকারভোগীদের মাঝে নতুন ঘর পুরাতন ব্যারাকের পরিবর্তে একক নতুন ঘর ও দুই শতক জমি হস্তান্তর করা হবে। উপজেলার শেরপুর ইউনিয়নের উলুর চর আশ্রয়ন প্রকল্প মুসল্লী ইউনিয়নের বারোপাড়া আশ্রয়ন প্রকল্প খারুয়া ইউনিয়নের চর মহেশপুর আশ্রয়ন প্রকল্প এর পুরাতন ব্যারাক গুলো অপসারণ করে ১৮২ টি একক ঘর প্রদান করা হবে। শেরপুর ইউনিয়নের ৫৪ টি মুসল্লী ইউনিয়নে ১৯ টি এবং খারুয়া ইউনিয়নে ১০৯ টি ঘর প্রস্তুত করা হয়েছে। তার মধ্যে উপকার ভোগিদের মাঝে ১৫৩ জনের বন্দোবস্ত রয়েছে এবং ২৯ জনকে নতুনভাবে বন্দোবস্ত প্রদান করা হয়েছে।তিনি আরও বলেন আগামী ১১ জুন ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভূমিহীন -গৃহহীনদের মাঝে ২ শতক জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী।
প্রেস কনফারেন্সে উপজেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

