
নান্দাইল ময়মনসিংহ শিক্ষানবিশ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইলে মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় চন্ডীপাশা হাইস্কুল খেলার মাঠে নান্দাইল উপজেলা খেলাফত মজলিসের আয়োজনে উক্ত নির্বাচনী গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উক্ত নির্বাচনী গণ-সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিস ময়মনসিংহ ৯ নান্দাইলে মনোনীত এমপি প্রার্থী মুফতি শামসুল ইসলাম রহমানির সভাপতিত্বে ও খেলাফত মজলিস ময়মনসিংহ জেলা উত্তর এর প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা খাদেমুল হকের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমীরে মজলিস শায়খুল হাদিস মামুনুল হক,বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন,মুফতি মাহমুদুল ইসলাম ফারুখী,নান্দাইল উপজেলা খেলাফত মজলিসের সাধারন সম্পাদক মাওলানা রুহুল আমীন সহ প্রমুখ।
এ সময় উক্ত নির্বাচনী গণ-সমাবেশে খেলাফত মজলিসের দলীয় নেতৃবৃন্দ সহ হাজারো হাজারো সমর্থক উপস্থিত ছিলেন

