বাড়িবরিশাল বিভাগঝালকাঠি জেলানলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে বিক্ষুদ্ধ জনতার সড়ক অবরোধ ।

নলছিটিতে সড়ক সংস্কারের দাবিতে বিক্ষুদ্ধ জনতার সড়ক অবরোধ ।

বিন-ই-আমিন,নিজস্ব প্রতিনিধি,ঝালকাঠি।। 
 ঝালকাঠির নলছিটির খোজাখালিতে সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করেছে যানবাহন চালক ও বিক্ষুদ্ধ জনতা। আজ সকাল ১০ টায় এ কর্মসূচী পালিত হয়। 
খোজাখালি-পুলেরহাট সড়কটির ১৬৫০ মিটার রাস্তা আর সিসি নির্মানের জন্য গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প০২ এর আওতায় ১কোটি ৯৯ লক্ষ টাকা বরাদ্দ করা হয়। ২০২০ সালে যেটির কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সুগন্ধা এন্টারপ্রাইজ। প্রকল্পের মাত্র ৩০০ মিটার রাস্তার কাজ করে বাকি পুরো রাস্তাটি সংস্কার না করে ফেলে রাখায় মারাত্মক জনদূর্ভোগ তৈরি হয়েছে।
অভিযোগ রয়েছে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন না করেই সিংহভাগ বা পুরো বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান 
কাজ সম্পন্ন করতে  চলতি বছরের ৩০ জানুয়ারি এবং মার্চ মাসে নলছিটি পৌরসভা থেকে সহকারী প্রকৌশলী মিজানুজ্জামান স্বাক্ষরিত দুই দফা চিঠি দিলেও কাজ শুরু করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কটিতে প্রতিদিনই দুর্ঘটনার কবলে পরছে যানবাহন,আহত হচ্ছেন যাত্রীরা। রাস্তা সংস্কারের জন্যে ইতোমধ্যে কয়েক দফায় মানববন্ধন করলেও প্রতিকার না পাওয়ায় আজ সড়ক অবরোধ করেছেন স্থানীয় ভ্যান,ইজিবাইক চালক এবং স্থানীয় বিক্ষুদ্ধ জনতা। 
প্রায় দুই ঘন্টা অবরোধ করে রাখার পরে দুপুর ১২ টায় অবরোধ তুলে নেন আন্দোলনকারীরা।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments