Thursday, November 19, 2026
spot_imgspot_img
Home বাংলাদেশ নরসিংদী উৎসবমুখর পরিবেশে মদন মোহন মন্দিরে কালী পূজা অনুষ্ঠিত

নরসিংদী উৎসবমুখর পরিবেশে মদন মোহন মন্দিরে কালী পূজা অনুষ্ঠিত

0
121

অরবিন্দ রায়,স্টাফ রির্পোটারঃ

নরসিংদীর ঐতিহ্যবাহী মদন মোহন বিগ্রহ মন্দিরে উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী কালী পূজা উদযাপন করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব কালী পূজায় মদন মোহন বিগ্রহ মন্দিরে ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। প্রতিবছর কার্তিক মাসের অমাবস্যা তিথিতে কালী পূজা উদযাপন করা হয়। কালী পূজাকে শ্যামাপূজা, দীপাবলি উৎসবও বলা হয়।

রবিবার সন্ধ্যা নামতেই ঘরে, মন্দিরে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে প্রদীপ জ্বালানো হয়। প্রদীপের আলোতে আলোকিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। নারী – পুরুষ, শিশু- কিশোর সহ সব বয়সের মানুষ নিজ নিজ বাড়ির আঙ্গিনা, তুলসীতলা, মন্দিরে মাঠির প্রদীপ, মোমবাতি জ্বালিয়ে উৎসবে অংশ নেন। প্রদীপের আলোয় ঘর আলোকিত করে। সেই সাথে মানুষের বিবেক, মন ও সমাজকেও আলোকিত করুক।

প্রদীপের মৃদু আলোয় সৃষ্টি হয় এক মনোমুগ্ধকর পরিবেশ। ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্য অনুযায়ী, প্রদীপ জ্বালানো অন্ধকার দূর করে আলোর পথে এগিয়ে যাওয়ার প্রতীক। অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির জাগরন। মানুষের জীবনে সুখ ও সমৃদ্ধির কামনায় এ আয়োজন করা হয়। যুগ যুগ ধরে চলে আসা এ ঐতিহ্য নতুন প্রজন্মের মধ্যে ধর্মীয় অনুভূতি ও সংস্কৃতির বন্ধনকে আরও দূঢ করছে।

অটল সোম জানান, মদন মোহন মন্দিরের কালীপূজাকে ঘিরে প্রতিবছরই ভক্তদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা যায়। এ ধরনের ধর্মীয় আয়োজন নতুন প্রজন্মকে ধর্মীয় ঐতিহ্য ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচিত করে তোলে। সবার সহযোগিতা ও আন্তরিক অংশ গ্রহণে পূজার আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।

আশীষ কুমার সাহা সুমন জানান, দেবী কালীর আরাধনার মধ্য দিয়ে ভক্তরা অশুভ শক্তির বিনাশ, সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা কামনা করেন। আগামী দিনেও মন্দিরে কালীপূজা আয়োজনের ধারাবাহিকতা রক্ষা করতে চাই।

কালী পূজাকে কেন্দ্র করে মন্দির আলোক সজ্জা দিয়ে সাজানো হয়েছে। রাত ১২ টার পর মন্দির প্রাঙ্গনে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা। পুরোহিতের মন্ত্রোচ্চারণ, শঙ্খধব্বনি, উলুধ্বনি ও ধর্মীয় আচার – অনুষ্ঠানের মধ্য দিয়ে কালীর আরাধনা করা হয়। কালীপূজা উপলক্ষে মন্দিরে পূজা – অর্চনা, আরতি, প্রার্থনা করা হয়।

দেবী কালীর আরাধনার মধ্য দিয়ে ভক্তরা জীবনের সব অশুভ শক্তি, ভয়, হিংসা, অহংকার ও নেতিবাচক চিন্তা দূর করার প্রার্থনা করেন। ভক্তদের বিশ্বাস, মা কালী ভক্তদের বিপদ থেকে রক্ষা করেন। সত্য ও ন্যায়ের পথে চলার শক্তি জোগায়। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের জয়, অন্ধকারের বিরুদ্ধে আলোর জয়, ঘৃনার পরিবর্তে ভালোবাসার প্রতিষ্ঠা। ধর্ম- বর্ন নির্বিশেষে মানুষের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও দূঢ হোক।

Share this news as a Photo Card

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

09 November 2026

নরসিংদী উৎসবমুখর পরিবেশে মদন মোহন মন্দিরে কালী পূজা অনুষ্ঠিত

www.Prothom-bd.com |
Fb/prothombangla