
শাব্বীর আহমদ শিবলী ,বিশেষ প্রতিবেদক হবিগঞ্জ
আজ ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ আসর (৪.১৫ মিনিটে) বড় বাজারস্থ শেখ ট্রাভেলসে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার নব-নির্বাচিত কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নব-নির্বাচিত সভাপতি শাইখুল হাদিস মাওলানা মুখলিছুর রহমান সাহেবের সভাপতিত্বে ও নব-নির্বাচিত সাধারণ সম্পাদক মাওলানা শেখ বশীর আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে
শুরুতেই কুরআন তেলাওয়াত করেন, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা রাফিউল ইসলাম।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নব-নির্বাচিত সহ-সভাপতি শাইখুল হাদিস মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শায়খ আব্দুল ওয়াদুদ, মাওলানা শায়খ ইকবাল হুসাইন, মাওলানা মশিউর রহমান, জনাব মৌলভী হাফিজুদ্দিন খান, নব-নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা শাহ সালেহ আহমদ, নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা শহিদুল ইসলাম, নব-নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক ৩নং ইউপির প্যানেল চেয়ারম্যান, হাজি ইমরান আহমদ, নব-নির্বাচিত প্রচার সম্পাদক হাফেজ মুফতি শাব্বির আহমদ শিবলী নোমানী, অর্থ সম্পাদক মাওলানা সাইফুর রহমান, সাহিত্য বিষয়ক সম্পাদক মাওলানা আব্দুল কাদীর মিনাটি, শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাষ্টার এনামুল হক, কৃষি বিষয়ক সম্পাদক মাওলানা জালালুদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক হাফিজ আনোয়ার হুসাইন সুমন, পাঠাগার সম্পাদক মাওলানা জমির আলী সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক মুফতী তাফাজ্জুল হক ক্বাসেমী, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাফিজ বশীরুদ্দীন, ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা রাফিউল ইসলাম, নির্বাহী সদস্য মাওলানা মিজানুর রহমান প্রমুখ।
বৈঠকে নব-নির্বাচিত নেতৃবৃন্দ নিজ নিজ সাংগঠনিক পরিচয় প্রদান করেন। এবং মাসিক এয়ানত প্রদান, মাসিক বৈঠক জোরদার ও উপজেলা জমিয়তের আগামী ৩ বছরের কর্মপরিকল্পনা তৈরী সম্পর্কে ব্যাপক আলোচনা হয়।

