বাড়িবাংলাদেশেময়মনসিংহ বিভাগনকলা উপজেলার জনতার চেয়ারম্যান মোকছেদুল হক শিবলুর মানবিক উদ্যোগে বাক-প্রতিবন্ধী কমল মিয়ার...

নকলা উপজেলার জনতার চেয়ারম্যান মোকছেদুল হক শিবলুর মানবিক উদ্যোগে বাক-প্রতিবন্ধী কমল মিয়ার বিয়ে। 

হেলাল উদ্দিন বাবু, নকলা(শেরপুর)নিজস্ব প্রতিনিধি:
১১ই এপ্রিল, শুক্রবার—শেরপুর জেলার নকলা উপজেলার চন্দ্রকোণা ইউনিয়নের কমল মিয়া ও জামালপুর জেলার টিকরাকান্দি গ্রামের মিম আক্তরের বিয়েতে দেখা গেল এক ব্যতিক্রমী ও মানবিক উদাহরণ। বিয়ের সার্বিক দায়িত্ব গ্রহণ করেন জনতার প্রিয় নেতা, নকলা উপজেলার জনতার চেয়ারম্যান ও সাবেক শেরপুর জেলা বিএনপির সদস্য মো:মোকছেদুল হক শিবলু।
তিনি শুধু বিয়ের সব খরচই বহন করেননি, বরং বর কমল মিয়ার কর্মসংস্থানের জন্য একটি সেলুন ব্যবসা করে দেন। এছাড়াও, মানবিকতা ও ভবিষ্যতের নিরাপত্তার কথা চিন্তা করে বর ও কনের নামে এক শতাংশ করে জমি দান করেন।
বিয়ের দিন আয়োজন করা হয় দুই শতাধিক মানুষের খাবারের, যাতে এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ সৃষ্টি হয়।
এই বিয়ে শুধু দুটি মানুষের বন্ধন নয়, এটি সমাজে এক স্পষ্ট বার্তা দেয়—
“মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় মানবতা।”
এই মহতী উদ্যোগে সার্বিক সহযোগিতা করেন চন্দ্রকোণা ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম ফরাজি। 
সমাজের সব স্তরের মানুষের পক্ষ থেকে মো: মোকছেদুল হক শিবলু ভাইকে জানানো হচ্ছে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments