বাড়িঅন্যান্যনওগাঁয় শত্রুতার জেরে আমগাছ  নিধনের  অভিযোগ। 

নওগাঁয় শত্রুতার জেরে আমগাছ  নিধনের  অভিযোগ। 

রিজওয়ান ,পত্নীতলা(নওগাঁ)নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁ জেলার পত্নীতলা উপজেলাধীন কৃষ্ণপুর ইউনিয়নের গোপিনগর গ্রামে পূর্ব শত্রুতার জেরে  রাতের আধঁরে পৈতৃক সম্পত্তিতে রোপণ কৃত আম বাগানের ৪৫০ টি আমগাছ কাটার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সাইফুল ইসলাম বাদি হয়ে পত্নীতলা থানায় ৬ জন কে  অভিযুক্ত করে লিখত অভিযোগ দায়ের করেন। 
অভিযোগ ও স্থানীয়সূত্রে জানা যায়, বাদি সাইফুল ইসলাম ও বিবাদীরা একই গ্রামে বসবাস করার সূত্রে তাদের মধ্যে মনমালিন্য হয় এবং পূর্বের জমির শত্রুতার  জেরে শ্যামবার্টি মৌজার ১৫৯ জে এল  নাম্বার আর এস খতিয়ান নাম্বার ১২০, দাগ নাম্বার ৪৫২/৪৬৩ এর ২ একর ৮১ শতাংশ জমির  উভয় পক্ষের মধ্যে ঝগড়া গন্ডগোল ও মারপিটে বাদীর চাচা  নিহত হয়, এই বিষয়ে মামলা দায়ের করা হলে পরবর্তীতে মামলা উঠানোর জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করে। মামলা না উঠানোয় প্রায় সময় ফসল নষ্ট করার হুমকি ধামকি দিতো। হঠাৎ নভেম্বরের ১৩ তারিখ রাতে ভাটাটিয়া গুন্ডা বাহিনি কে দেশিও অস্ত্র নিয়ে দাঁড়িয়ে রেখে প্রায় ৪৫০ টি আমগাছ কেটে ফেলে তারা। যার মূল্য ছিলো আনুমানিক  ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা।
এ বিষয়ে পত্নীতলা থানার ওসি তদন্ত আবু তালেব বলেন, এই বিষয়ে পত্নীতলা থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে, তদন্ত করে পরবর্তী আইনগত  ব্যবস্থা গ্রহন করা হবে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments