বাড়িবাংলাদেশেবরিশাল বিভাগধলীগৌরনগর ইউনিয়নে ট্যাগ অফিসার ও সচিব ছাড়াই চাল বিতরণ! অপু হাসান।

ধলীগৌরনগর ইউনিয়নে ট্যাগ অফিসার ও সচিব ছাড়াই চাল বিতরণ! অপু হাসান।

অপু হাসান। লালমোহন(ভোলা)নিজস্ব প্রতিনিধি
লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নে ট্যাগ অফিসার, সচিব ও ইউপি সদস্যদের উপস্থিতি ছাড়াই চাল বিতরণ শুরু
করেছেন ইউনিয়ন চেয়ারম্যান মাকসুদুর রহমান হাওলাদার। এতে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে বিতরণের স্বচ্ছতা নিয়ে।
সোমবার সকাল ১১টার দিকে হঠাৎ ফোন করে চেয়ারম্যান চাল বিতরণের কথা জানালেও ট্যাগ অফিসার উপস্থিত হতে অস্বীকৃতি জানান। তিনি বলেন, “মাস্টার রোল অনুমোদন নেই, তাই যাওয়া সম্ভব হয়নি।”
অন্যদিকে ইউপি সচিব জহরলাল দাস বর্তমানে কালমা ইউনিয়নের অতিরিক্ত দায়িত্বে থাকায় সেখানেই চাল বিতরণ কাজে ব্যস্ত ছিলেন। তিনিও হঠাৎ করে ধলীগৌরনগরে যেতে পারেননি।
সচিব জানান, ধলীগৌরনগর ইউনিয়নের ২,০৭০ জন সামুদ্রিক জেলের জন্য ১৪.৯১ কেজি করে চাল বরাদ্দ হয়েছে, যা বর্তমানে বিতরণ করা হচ্ছে। এছাড়া মা ইলিশ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে জেলেরা ২৫ কেজি করে চাল পাবেন বলে তিনি জানান।
চেয়ারম্যান মাকসুদুর রহমান হাওলাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
স্থানীয় সচেতন মহল বলছে, সরকারি নির্দেশনা অনুযায়ী ট্যাগ অফিসার, সচিব ও সংশ্লিষ্ট মেম্বারদের উপস্থিতি ছাড়া চাল বিতরণ অনিয়মের শামিল এবং এর ফলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
চলমান এই বিতরণ কার্যক্রম নিয়ে উপজেলা প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments