
রবি মিয়া , ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত ২০২৫ সালের বার্ষিক উন্নয়ন পর্যালোচনা সভায় সেলবরষ ইউনিয়ন পরিষদকে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে ঘোষণা করা হয়েছে।
ইউনিয়নের সার্বিক উন্নয়ন, প্রশাসনিক দক্ষতা, সেবার মান এবং জনকল্যাণমূলক কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্যের স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়।
১৪-০৭-২৫ ইং বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে সকাল ১১. ৩০ ঘটিকার সময় বর্নাঢ্য র্যালী শেষে পরিবার পরিকল্পনা কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী
অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জনাব মোঃ মাহমদুল হাসান,
ইউএফপিএ এর সঞ্চালনায় এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব রিফাত তারেক সিদ্দিকী মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জনি রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহবুবুল কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মেডিকেল অফিসার (এমসিএইচ-এফপি) ডা. মিজানুর রহমান, উক্ত সভায় সকল ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পরিবার কল্যাণ সহকারী, ফার্মাসিস্ট এবং মিডওয়াইফ গন অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে নিম্নোক্ত নির্বাচিত শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠান কে সনদ ও ক্রেষ্ট সম্মাননা প্রদান করা হয়। আরো উপস্থিত ছিলেন, সেলবরষ ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো: তাজমুল হুদা জুয়েল
এ অনুষ্ঠানে চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা এর হাতে শ্রেষ্ঠত্বের স্মারক ও সনদপত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা এই সম্মাননার জন্য ইউনিয়নের সকল জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন,
এই অর্জন সেলবরষ ইউনিয়নের প্রতিটি নাগরিকের। আমি শুধু নেতৃত্বের দায়িত্ব পালন করেছি, কিন্তু এই উন্নয়নের আসল চালিকাশক্তি হচ্ছে আমাদের জনগণ। ভবিষ্যতেও আমরা এই ধারা অব্যাহত রাখব ইনশাআল্লাহ।
উপজেলার অন্যান্য চেয়ারম্যানরাও তার এই সাফল্যকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা জানান।

