বাড়িবাংলাদেশেসিলেট বিভাগধর্মপাশায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

ধর্মপাশায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

রবি মিয়া, ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বাস্থ্য সহকারীরা।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ৯টা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের ব্যানারে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের শতাধিক স্বাস্থ্য সহকারী।

বক্তারা অভিযোগ করে বলেন, দেশের প্রান্তিক পর্যায়ে দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সেবা দিয়ে গেলেও স্বাস্থ্য সহকারীরা পদমর্যাদা, বেতন ও সুযোগ-সুবিধার ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। 

চার দশকেরও বেশি সময় ধরে তারা টিকাদান কর্মসূচি, গর্ভবতী মা ও শিশুদের স্বাস্থ্যসেবা, রোগ প্রতিরোধে সচেতনতা তৈরিসহ নানা গুরুত্বপূর্ণ কার্যক্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, কিন্তু তাদের ন্যায্য প্রাপ্তি এখনো নিশ্চিত হয়নি।

এই অবস্থান কর্মসূচিতে বক্তৃতা করেন সংগঠনের প্রধান সমন্বয়ক জহুরুল আলম, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, মহিলা সম্পাদিকা নুসরাত জাহান শিল্পী, সম্মানিত সদস্য সৈয়দ মাহমুদ আলম খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

তাদের উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে:

১. স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন

২. শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক বা চলমান ডিগ্রি সংযুক্ত করা

৩. ১৪তম গ্রেড প্রদান

৪. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ

৫. টেকনিক্যাল পদমর্যাদা প্রদান

৬. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড নিশ্চিত করা

বক্তারা বলেন, “আমরা শুধু মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা দিয়েই থেমে থাকি না, বরং জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে রোগ প্রতিরোধ, টিকাদান, প্রজনন স্বাস্থ্য, মাতৃ ও শিশু সেবা—সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি।”

তারা আরও বলেন, এতদসত্ত্বেও স্বাস্থ্য সহকারীরা উপেক্ষিত। তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments