বাড়িবাংলাদেশেসিলেট বিভাগধর্মপাশায়, শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা ও পর্যালোচনা সভা সম্পন্ন।

ধর্মপাশায়, শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা ও পর্যালোচনা সভা সম্পন্ন।

রবি মিয়া , ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুইদিন ব্যাপী শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা ও পর্যালোচনা সভা গতকাল বুধবার বিকেলে সম্পন্ন হয়েছে। বেসরকারি সংস্থা পারি ডেভেলপমেন্ট ট্রাস্ট এই আয়োজন করে। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়। বেসরকারি সংস্থা ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের এরিয়া পোগ্রাম ম্যানেজার সুমন রুরামের সভাপতিত্বে সমাপনী দিনে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা  সমাজ সেবা কর্মকর্তা গিয়াস উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুল কবীর, জনস্বাস্থ্য বিভাগের উপসহকারী প্রকৌশলী মেহেদী হাসান, পারির সিডিও বিদ্যুৎ মাংসাং, পারির মনিটরিং অফিসার মনিরুজ্জামান মজুমদার, ভার্চুয়ালি ভাবে অংশ নিয়ে বক্তব্য দেন সংস্থার সিনিয়র ম্যানেজার প্রশান্ত নাপাক । অনুষ্ঠানে আগামী ২০২৬থেকে ২০৩০ ইং অর্থবছর পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments