বাড়িবাংলাদেশেসিলেট বিভাগধর্মপাশায় দুই ভারসাম্যহীন মানুষের নেই ঠিকানা,  আশ্রয় এখন বাদশাগঞ্জ বাজার।

ধর্মপাশায় দুই ভারসাম্যহীন মানুষের নেই ঠিকানা,  আশ্রয় এখন বাদশাগঞ্জ বাজার।

রবি মিয়া, ধর্মপাশা(সুনামগঞ্জ)নিজস্ব প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে দুই মানসিক ভারসাম্যহীন মানুষকে। বাজারের আশপাশেই কাটছে তাদের দিন-রাত, কিন্তু নেই কোনো নির্দিষ্ট আশ্রয়, নেই পরিচয় বা ঠিকানা।

স্থানীয়রা জানায়, এই দুই ব্যক্তি দীর্ঘ সময় ধরে বাজারে অবস্থান করছেন। তাদের পরিচয় জানতে চাইলে কেউই নিশ্চিত করে কিছু বলতে পারেন না— এমনকি তারা নিজেরাও নিজেদের নাম-ঠিকানা সঠিকভাবে জানাতে পারেন না। বাজারের দোকানিরা জানান, তারা কারও ক্ষতি করেন না, নিজেদের মতো করে চলাফেরা করেন।

স্থানীয় বাসিন্দারা বলছেন, “আমরা চাই তারা যেন তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারেন। অন্তত কেউ যদি এগিয়ে আসে, তাদের চিকিৎসা ও সুরক্ষার ব্যবস্থা করে— তাহলে হয়তো আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।”

বর্তমানে তারা যেখানে থাকছেন, তা কোনো নিরাপদ বা স্থায়ী আশ্রয় নয়। মানবিক দিক বিবেচনায় স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট কোনো সংগঠন তাদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিলে, হয়তো তারা ফিরে পেতে পারেন পরিচয়, আশ্রয় ও নিরাপত্তা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments